ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল-মামুন।
সভায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁওকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন ভাবনা বাস্তবায়নে আপনাদের ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন সরকারি দপ্তরে এসে কোনো হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
এসময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।
সভায় আরও উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার ওসি আ.স.ম আতিকুর রহমান ও পাগলা থানার ওসি আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এফআর