মেরামতের সময় এসি বিস্ফোরণে আহত ২

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর আরামবাগে মেরামতের সময় এসি বিস্ফোরণে দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন তামিম (২৩) ও বিল্লাল হোসেন শুভ (২১)। আহতরা

2026-03-05T01:46:22+00:00
2026-03-05T01:46:22+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মেরামতের সময় এসি বিস্ফোরণে আহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১:৪৬ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর আরামবাগে মেরামতের সময় এসি বিস্ফোরণে দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন তামিম (২৩) ও বিল্লাল হোসেন শুভ (২১)। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বুধবার (৪মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আরামবাগ ওয়ান্ডার্স ক্লাবের পাশে ‘মিউচুয়াল রেফ্রিজারেটর’ নামে একটি দোকানে এই ঘটনা ঘটে।

Advertisement
তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আরাফাত হোসেন শাওন জানান, সন্ধ্যায় দোকানে এসি মেরামতের কাজ করছিল ওই দুইজন। এসিতে গ্যাস ভরার সময় কোনো ভুলের কারণে সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে আহত ও দগ্ধ হন শুভ ও তামিম।


তিনি আরও জানান, তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। বার্ন ইউনিটে চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত দুইজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শরীরে দগ্ধ সহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সময়ের আলো/আআ

  বিষয়:   মেরামত  এসি  বিস্ফোরণ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: