পবিপ্রবিতে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গভীর রাতে জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া

2026-03-05T14:37:56+00:00
2026-03-05T14:40:10+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
পবিপ্রবিতে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২:৩৭ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ২:৪০ পিএম  (ভিজিট : ১০৮)
নিক্ষেপ করা ইট পাটকেল রাস্তায় পড়ে আছে। সময়ের আলো
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গভীর রাতে জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে ২০ জন আহত হয়েছেন। 

বুধবার (৪ মার্চ) রাত ২ টায় বিশ্ববিদ্যালয়ের ২য় গেটে এ ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে রাতে ১ ঘণ্টা থেমে থেমে দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া -পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 


দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা থেমে থেমে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে দুই পক্ষ যার যার হলে চলে যায়। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বশার খানকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
সময়ের আলো/জোই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: