আজারবাইজানে ইরানের ড্রোন হামলা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত আজারবাইজানের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (৫ মার্চ) আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে

2026-03-05T17:36:01+00:00
2026-03-05T17:36:01+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আজারবাইজানে ইরানের ড্রোন হামলা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত আজারবাইজানের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় অন্তত দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

Advertisement
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, আজারবাইজানের স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র নাখচিভানের একটি বিমানবন্দরের টার্মিনাল ভবনে একটি ড্রোন আঘাত হানে এবং অন্য একটি ড্রোন শাকারবাদ গ্রামের একটি স্কুলে আছড়ে পড়ে। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয় যে, ড্রোন হামলায় বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ ঘটনার প্রতিবাদ জানাতে আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তবে আজারবাইজানে এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

​এই হামলার প্রেক্ষাপট হিসেবে জানা যায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আগ্রাসন শুরু করে। সেই সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা চলছিল। 

ওই হামলার জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানি এই পাল্টা হামলায় ইসরাইলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।

সময়ের আলো/আরবিএন 

  বিষয়:   এশিয়া  ইউরোপ  আজারবাইজান  ড্রোন  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: