বিশ্ব অর্থনীতির স্থিতি নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আবারও বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতাকে পরীক্ষা করছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।তুর্কি সংবাদমাধ্যম

2026-03-05T22:20:04+00:00
2026-03-05T22:20:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আইএমএফ
বিশ্ব অর্থনীতির স্থিতি নিয়ে উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:২০ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আবারও বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতাকে পরীক্ষা করছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। 

তুর্কি সংবাদমাধ্যম দ্য ডেইলি সাবাহ’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘এশিয়া ইন ২০৫০’ সম্মেলনের লাইভস্ট্রিমে আইএমএফ প্রধান বলেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে তা বৈশ্বিক জ্বালানি মূল্য, বাজারের মনোভাব, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের ওপর নতুন চাপ সৃষ্টি করবে।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। এতে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন এবং এর পরপরই ইরানের পাল্টা হামলা শুরু হয়।

সম্পদসমৃদ্ধ এই অঞ্চলে সংঘাতের জেরে বৈশ্বিক তেলের দাম বেড়েছে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার জর্জিয়েভা বলেন, আমরা এখন এমন এক বিশ্বে বাস করছি যেখানে আরও বেশি এবং অপ্রত্যাশিত ধাক্কা আসছে। আমরা আমাদের সদস্য দেশগুলোকে দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছি যে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক।

তিনি আরও বলেন, আমরা সম্ভাব্যভাবে দীর্ঘ সময়ের অস্থিরতার মধ্যে প্রবেশ করছি। এশিয়ার অধিকাংশ দেশের জন্য জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।

সাম্প্রতিক কয়েক দিনে বাজারের ওঠানামাকে তিনি ‘রোলার কোস্টারের মতো’ বলেও উল্লেখ করেন।

জর্জিয়েভা বলেন, যত দ্রুত আমরা এই বিপর্যয়ের শেষ দেখতে পাব, ততই তা পুরো বিশ্বের জন্য ভালো হবে।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   মধ্যপ্রাচ্য  যুদ্ধ  অর্থনীতি  আন্তর্জাতিক  মুদ্রা  তহবিল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: