হোমল্যান্ড সেক্রেটারিকে বরখাস্ত করলেন ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন মার্কিনপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) নেওয়া এই সিদ্ধান্তের পেছনে কয়েক

2026-03-06T12:36:52+00:00
2026-03-06T12:36:52+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হোমল্যান্ড সেক্রেটারিকে বরখাস্ত করলেন ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১২:৩৬ পিএম 
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) নেওয়া এই সিদ্ধান্তের পেছনে কয়েক মাস ধরে চলা বিতর্ককে কারণ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Advertisement
মিনেসোটার মিনিয়াপলিস শহরে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনা এবং ২২০ মিলিয়ন ডলারের একটি বিজ্ঞাপন চুক্তি নিয়ে প্রশ্ন ওঠার পর থেকেই নোয়েম চাপের মুখে ছিলেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ওকলাহোমা অঙ্গরাজ্যের সিনেটর মার্কওয়েন মুলিনকে নতুন হোমল্যান্ড সিকিউরিটি সচিব হিসেবে মনোনয়ন দেওয়া হবে। তবে দায়িত্ব নিতে হলে তাকে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেতে হবে।

দক্ষিণ ডাকোটার সাবেক গভর্নর নোয়েম ট্রাম্প প্রশাসনের অন্যতম আলোচিত মন্ত্রী ছিলেন। অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের কারণে তিনি বারবার সমালোচনার মুখে পড়েন।

বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতিতে কড়া অবস্থানের মুখ হিসেবে পরিচিত নোয়েমের বিদায় ট্রাম্প প্রশাসনের নীতিতে নতুন সমন্বয়ের সুযোগ তৈরি করতে পারে।

বরখাস্ত ঘোষণার কিছুক্ষণ পর এক্সে দেওয়া এক বার্তায় নোয়েম বলেন, যুক্তরাষ্ট্রকে নিরাপদ করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছি।

/এমএইচআর
  বিষয়:   হোমল্যান্ড সেক্রেটারি  ট্রাম্প  ক্রিস্টি নোয়েম 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: