৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের সব ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা শঙ্কার প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি

2026-03-07T05:45:23+00:00
2026-03-07T05:45:23+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের সব ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৪৫ এএম 
বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা শঙ্কার প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গন্তব্যে আগামী ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সেই সময়সীমা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে।

Advertisement
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমান কর্তৃপক্ষ ট্রাভেল এজেন্সিগুলোকে এ সিদ্ধান্তের কথা জানায় এবং সংশ্লিষ্ট যাত্রীদের বিষয়টি অবহিত করার অনুরোধ করে।

যেসব গন্তব্যে ফ্লাইট বাতিল করা হয়েছে সেগুলো হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান জানিয়েছে, আকাশপথের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি সম্পর্কে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন

এদিকে জানা গেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়।

বিমানবন্দর সূত্র বলছে, এ পরিস্থিতির কারণে শুক্রবার পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সর্বশেষ তথ্য জানার জন্য তাদের কল সেন্টার বা সংশ্লিষ্ট অফিসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এএডি/
  বিষয়:   মার্চ  পর্যন্ত  মধ্যপ্রাচ্য  রুট  ফ্লাইট  বাতিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: