দুর্গন্ধে নাকাল পথচারী, দায় এড়ানোর ভূমিকায় ডাক বিভাগ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের ঘোড়ঘাটে ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দীর্ঘদিন থেকে দায় এড়ানো, আশ্বাস ও কথাবার্তায় দিনদিন আবর্জনায় ঢেকে যাচ্ছে উপজেলার ৩ নং

2026-03-07T14:16:06+00:00
2026-03-07T14:16:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুর্গন্ধে নাকাল পথচারী, দায় এড়ানোর ভূমিকায় ডাক বিভাগ
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:১৬ পিএম 
ঘোড়ঘাটে ডাক বিভাগের চার পাশে ময়লার স্তুপ। ছবি : সময়ের আলো
দিনাজপুরের ঘোড়ঘাটে ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দীর্ঘদিন থেকে দায় এড়ানো, আশ্বাস ও কথাবার্তায় দিনদিন আবর্জনায় ঢেকে যাচ্ছে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নে অবস্থিত হাট শ্যামগঞ্জ-৫২৯০ পোস্ট অফিস বা ডাকঘর। অস্বাস্থ্যকর পরিবেশ ও দুর্গন্ধে নাকাল হয়ে পড়ছে পথচারী সাধারণ মানুষ। দেখার কেউ নেই? প্রশাসন নীরব ভূমিকায়।

স্থানীয় এলাকাবাসী বলছেন, বারবার অভিযোগ করেও কোনো এক অজানা কারণে মিলছেনা এর কার্যকর সমাধান। ডাকঘরের সামনে ও পেছনে দীর্ঘদিন ধরে বাজারের আবর্জনা, গৃহস্থালি বর্জ্য, পলিথিন, প্লাস্টিক ও পোড়া আবর্জনা ফেলার কারণে পুরো এলাকা অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে। এতে পোস্ট অফিস মাস্টার গন্ধে অফিসে বসতে পারছে না। কোনো ডাক লেনদেন করতে পারছে না। এতে প্রতিষ্ঠানটি দিনদিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয় পথচারী। 

শনিবার (৭ মার্চ) সরেজমিনে দেখা যায়, একতলা পাকা ভবনটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আছে বিপুল পরিমাণ ময়লা, আবর্জনা, গৃহস্থালি বর্জ্য, পলিথিন, প্লাস্টিক। ভবনের পেছনে পোড়া বর্জ্যের কালো ছাই, সামনে পলিথিন ও প্লাস্টিক সুপ্ত জমে পাহাড় গড়েছে। দুর্গন্ধে ভরে থাকে আশপাশের পরিবেশ। ভবনের চারদিকে কুকুরের বিচরণও লক্ষ্য করা গেছে। রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে কুকুর গুলো তাড়া করে বসে। পার্শ্বে একটি রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসা, আল হেরা প্রি-ক্যাডেট স্কুল, আল আবরার প্রি-ক্যাডেট স্কুল, পার্শ্বে মহিলা মাদ্রাসা, মহিলা কলেজ ও একটি কওমি মাদ্রাসা সহ এই রাস্তা দিয়ে শিক্ষার্থীরাসহ হাজার হাজার পথচারী, বয়স্ক ও চরম দুর্গন্ধে নাক চেপে রাস্তা পার হতে হয়। এমন কী পার্শ্বে রয়েছে কয়েকটি বাড়ি ঘর। এর দুর্গন্ধে জানালা বন্ধ করে বসবাস করে থাকে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ ও পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

সচেতন মহলের অভিযোগ, সরকারি স্থাপনা হওয়ায় দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের তেমন আগ্রহ নেই। এমন মনোভাব থাকলে সেবার মান কীভাবে উন্নত হবে? ডাকঘরটি স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র। কিন্তু পরিবেশের এমন বেহাল দশা সেবা গ্রহীতাদের জন্য বিব্রতকর ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।


স্থানীয় সচেতন মহল জানান, দীর্ঘদিন ধরেই চলছে এমন অবস্থা। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কোনোভাবেই এর দায়ভার এড়াতে পারেন না।

এলাকাবাসী মনে করছেন, এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ডাকঘরের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন। 

উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ডাকঘরের চারপাশে এভাবে ময়লা জমে থাকা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে ডাকবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা ও নিয়মিত অপসারণ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। 

ডাক বিভাগ দিনাজপুরের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল রশিদুল হাসান বলেন, হাট শামগঞ্জ ডাকঘরের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়ার বিষয়টি আমরা অবগত। ইতোমধ্যে পরিদর্শনও করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবগত এবং দ্রুত কার্যকর সমাধানের ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবনটির চারপাশ পরিষ্কারসহ মাটি ভরাট করে বাউন্ডারি ওয়াল দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হবে দ্রুত। যাতে সরকারি সম্পদ নিরাপদ থাকে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সরকারি স্থাপনার সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় স্থানীয় জনগণেরও দায়িত্ব রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দুর্গন্ধ  পথচারী  ডাক বিভাগ  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: