কাতার থেকে বাংলাদেশের পথে এলএনজি বহনকারী ট্যাঙ্কার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি সরবরাহ নিয়ে একটি ইতিবাচক খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, জাহাজ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে

2026-03-07T14:31:09+00:00
2026-03-07T14:31:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
কাতার থেকে বাংলাদেশের পথে এলএনজি বহনকারী ট্যাঙ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:৩১ পিএম 
লেব্রেথাহ নামের একটি এলএনজি ট্যাঙ্কার বাংলাদেশের পথে। প্রতীকী ছবি
জ্বালানি সরবরাহ নিয়ে একটি ইতিবাচক খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, জাহাজ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে যে লেব্রেথাহ নামের একটি এলএনজি ট্যাঙ্কার আজ কাতারের রাস লাফান বন্দর থেকে প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো লোড করেছে।

ট্যাঙ্কারটি ইতোমধ্যে বন্দর ত্যাগ করেছে এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। জাহাজটির সম্ভাব্য আগমনের তারিখ (ইটিএ) ধরা হয়েছে আগামী ১৪ মার্চ।


বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার সময়ে এই চালানটিকে বাংলাদেশের জন্য একটি ইতিবাচক খবর হিসেবে দেখা হচ্ছে।


/ইউএমএইচ



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: