আবারও বিস্ফোরণে কাঁপল দুবাই, দোহা ও মানামা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দোহার দক্ষিণ আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতে

2026-03-07T15:35:15+00:00
2026-03-07T15:35:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
আবারও বিস্ফোরণে কাঁপল দুবাই, দোহা ও মানামা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৩৫ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৩:৩৫ পিএম  (ভিজিট : ১৩২)
টানা দ্বিতীয় দিনের মতো বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। সংগৃহীত ছবি
দোহার দক্ষিণ আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টানা দ্বিতীয় দিনের মতো বড় ধরনের হামলা চালিয়েছে ইরান।  

রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের রাজধানী দোহা এবং বাহরাইনের রাজধানী মানামায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে দীর্ঘদিন ধরে শান্ত ও নিরাপদ হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলোতে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে দোহার দক্ষিণ আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এর কিছুক্ষণ পর মধ্যপ্রাচ্যের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র দুবাইতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। শহরের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার সাদা ধোঁয়া এবং জেবেল আলি বন্দরের ওপর কালো ধোঁয়া ভেসে উঠতে দেখা গেছে। একই সময়ে বাহরাইনের রাজধানী মানামায় অন্তত চারটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে রবিবারের এসব হামলায় এখন পর্যন্ত হতাহত হওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এর আগে, শনিবার ইরানের চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দিন দেশটি ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন হামলার মুখে পড়ে। দুবাইয়ের পাম জুমেইরাহ ও বুর্জ আল-আরব সংলগ্ন এলাকায় আগুন লাগার ঘটনাও ঘটে। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং সাতজন আহত হন। এছাড়া বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও কুয়েত বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটে। কাতারে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


/ইউএমএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: