রাজধানীর চকবাজার হরনাথ সেন রোডের একটি বাসায় রিপা (২২) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (৭মার্চ) বেলা সারে ১২টার দিকে হরনাথ সেন রোডের বাসায় গলায় ফাঁসি দেয় ওই গৃহবধু। দেখতে পেয়ে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
রিপা গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার কমলাপুর গ্রামের সৈয়দ আলী মাতব্বরের মেয়ে। চকবাজার হরনাথ সেন রোডে একটি বাসায় স্বামী আরিফ শেখকে নিয়ে থাকতো। আরিফ একটি পোশাক কারখানায় চাকরি করে। স্ত্রী রিপা গৃহিনী।
হাসপাতালে রিপার স্বামী আরিফ শেখ বলেন, ‘রিপার আরেকটি ছেলের সাথে সম্পর্ক ছিল। এ বিষয় নিয়ে তার সাথে মাঝে মধ্যেই ঝগড়া লাগতো। আজ সকালেও এসব বিষয় নিয়ে ঝগড়া হয়। এ সময় রিপাকে চড়-থাপ্পড় মেরে কাজে চলে যাই।’
তিনি আরও বলেন, ‘দুপুরে প্রতিবেশীরা ফোন দিয়ে জানায় রিপা ঘরে আত্মহত্যা করেছে। দ্রুত বাসায় এসে প্রতিবেশীর সহায়তায় দরজা ভেঙে রিপাকে ফ্যানের সঙ্গে গলায় উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
সময়ের আলো/এনএ