১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ১০ হাজার লিটার তেল

2026-03-07T17:08:10+00:00
2026-03-07T17:08:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৫:০৮ পিএম
পানির ট্যাংকে অবৈধভাবে মজুদ করা হয় জ্বালানি তেল। সংগৃহীত ছবি
নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ১০ হাজার লিটার তেল মজুদ রাখার অপরাধে মো. রুবেল নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

শনিবার (৭ মার্চ) দুপুর ২টায় সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। 

জানা যায়, উপজেলার নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে মাটির নিচে জ্বালানি তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন এমন তথ্য পায় উপজেলা প্রশাসন। পরে অভিযান চালিয়ে মাটির নিচে সংরক্ষণ করা ১০ হাজার লিটার তেল পাওয়া যায়। এই অপরাধে সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীকালের মধ্যে এসব জ্বালানি তেল দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম।


অন্যদিকে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪২ ধারা ভঙ্গের অপরাধে তিন দোকানদারকে আট হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, তেলের কৃত্রিম সংকট তৈরি করে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম তেল বিক্রি করার পরিকল্পনা করছে। অভিযান চালিয়ে একজন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তার মজুদের অনুমতি আছে, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বেআইনিভাবে মজুদ করায় এ জরিমানা করা হয়। 

সময়ের আলো/আআ


  বিষয়:   জ্বালানি  তেল  মজুদ  ব্যবসায়ী  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: