বিজিবির অভিযানে ভারতীয় কাপড় জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব কাপড়ের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।শনিবার (৭ মার্চ)

2026-03-07T17:45:16+00:00
2026-03-07T17:45:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বিজিবির অভিযানে ভারতীয় কাপড় জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব কাপড়ের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন যাত্রাপুরের মাঝিপাড়া ঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এক হাজার ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়। 


কুড়িগ্রাম ২২ বিজিরি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিজিবি  অভিযান  ভারত  কাপড়  জব্দ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: