কক্সবাজারের উখিয়ায় টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ আদায় করায় ২৬ মুসল্লিকে পুরস্কৃত মসজিদ পরিচালনা কমিটি।
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা কেন্দ্রীয় জামে মসজিদে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মুসল্লিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৫ বছর থেকে শুরু করে ৬০ বছর বয়সি বয়স্করাও ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম মাস্টার কামাল উদ্দিন। সঞ্চালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মোক্তার আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, রাজনীতিবিদ ও সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকার ইফতেখার উদ্দিন রাহাত ও সিরাজুল কবির প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক যুবনেতা তারেক উদ্দিন নিজেও টানা ৪০ দিন জামায়াতে ফজরের নামাজ আদায় করে প্রথম পুরস্কার লাভ করেন।
মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সমাজে নামাজের প্রতি আগ্রহ বাড়াতে এবং তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।
সময়ের আলো/আআ