জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করায় ২ ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর চাটখিলে প্রয়োজনীয় কাগজপত্র না রাখা এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা

2026-03-07T20:51:51+00:00
2026-03-07T20:51:51+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করায় ২ ফিলিং স্টেশনকে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৫১ পিএম 
তারাজ ফিলিং স্টেশনে অভিযান। সংগৃহীত ছবি
নোয়াখালীর চাটখিলে প্রয়োজনীয় কাগজপত্র না রাখা এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) উপজেলার পৌর বাজার এলাকার তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

Advertisement
অভিযান সূত্রে জানা যায়, পৌর বাজার এলাকার তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে এই অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী। প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায়, তারাজ ফিলিং স্টেশনকে পাঁচ হাজার টাকা এবং আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, তেলের কৃত্রিম সংকট তৈরি করায় দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   জ্বালানি  তেল  সংকট  তৈরি  ফিলিং  স্টেশন  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: