ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেলচালিত রিকশা শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালে কিছু সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্যাডেলচালিত রিকশা শ্রমিকরা।শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় নগরীর

2026-03-07T20:40:32+00:00
2026-03-07T20:41:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেলচালিত রিকশা শ্রমিকদের বিক্ষোভ
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৪০ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৮:৪১ পিএম
ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে প্যাডেলচালিত রিকশা শ্রমিকরা। সংগৃহীত ছবি
বরিশালে কিছু সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্যাডেলচালিত রিকশা শ্রমিকরা। 

শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে তারা। 

বিক্ষোভ সমাবেশে রিকশা চালকরা বলেন, বরিশালে ব্যাটারি চালিত রিকশা দিন দিন বাড়ছে। ফলে নগরীর জুড়ে দীর্ঘ যানজটসহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। নগরীর সদর রোডসহ আটটি সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরও তা মানা হচ্ছে না। 


তাদের দাবি মানা না হলে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন প্যাডেলচালিত রিকশা শ্রমিকরা। তাদের দাবি, রোজায় এখন তারা ২০০ টাকাও আয় করতে পারছেন না।  

এ সময় তারা নগরীর সদর রোড, জিলাস্কুল মোড়, লাইন রোড, গির্জা মহল্লা ও কাটপট্টি রোডে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি জানান। 

বিক্ষোভে ব্যাটারিচালিত রিকশার মাধ্যমে দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা অংশ নেন। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ব্যাটারিচালিত  রিকশা  বন্ধ  শ্রমিক  বিক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: