যুবককে পিটিয়ে হত্যায় পাম্পে ভাঙচুর, ৩ বাসে আগুন

ঝিনাইদহ সংবাদদাতা

সারাদেশ

ঝিনাইদহে তেল পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শহরে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে

2026-03-08T10:38:16+00:00
2026-03-08T10:38:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
যুবককে পিটিয়ে হত্যায় পাম্পে ভাঙচুর, ৩ বাসে আগুন
ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:৩৮ এএম 
সংগৃহীত ছবি
ঝিনাইদহে তেল পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শহরে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ ও একটি তেল পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৭ মার্চ) রাতের দিকে শহরের আরাপপুর এলাকার সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ৩টার দিকে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্ত শেষে অগ্নিসংযোগকারীদের শনাক্ত করা হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


এর আগে রাত প্রায় ১টার দিকে নিহতের ঘটনায় ক্ষুব্ধ জনতা শহরের আরাপপুর এলাকায় অবস্থিত সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়।

জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের পিটুনিতে নিরব নামের এক যুবক নিহত হন।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজ হোসেন বলেন, ঝিনাইদহ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। পাশাপাশি সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   যুবকক  পিটিয়ে হত্যা  পাম্প  ভাঙচুর  বাসে আগুন  ঝিনাইদহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: