ইরানে অ্যাসিড বৃষ্টি হওয়ার শঙ্কা আছে: রেড ক্রিসেন্ট

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের তেল স্থাপনায় ভয়াবহ হামলার পর রাজধানী তেহরানে নতুন এক পরিবেশগত ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। মানবিক সংস্থা ইরানের রেড ক্রিসেন্ট

2026-03-08T17:31:24+00:00
2026-03-08T17:31:24+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে অ্যাসিড বৃষ্টি হওয়ার শঙ্কা আছে: রেড ক্রিসেন্ট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:৩১ পিএম 
ইরানে অ্যাসিড বৃষ্টি হওয়ার শঙ্কা আছে। ছবি : বিবিসি
ইরানের তেল স্থাপনায় ভয়াবহ হামলার পর রাজধানী তেহরানে নতুন এক পরিবেশগত ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। মানবিক সংস্থা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি  সতর্ক করে জানিয়েছে, তেল ডিপোতে বিস্ফোরণের ফলে বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত রাসায়নিকের কারণে সেখানে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া এক সতর্কবার্তায় রেড ক্রিসেন্ট তেহরানের বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই পরিস্থিতিতে বৃষ্টি হলে তা ত্বক ও শ্বাসতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং দীর্ঘমেয়াদে ফুসফুসজনিত জটিলতা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

সংস্থাটির মতে, তেল গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে। এসব রাসায়নিক উপাদান মেঘের সঙ্গে মিশে গেলে বৃষ্টির পানিতে অ্যাসিডিক বৈশিষ্ট্য তৈরি হতে পারে, যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলের শাহরান তেল ডিপোএ এখনও আগুন জ্বলতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিস্ফোরণের প্রায় ১০ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন

মানবিক সংস্থাটি আরও সতর্ক করেছে, বৃষ্টি থেমে গেলেও নাগরিকদের দ্রুত বাইরে বের হওয়া উচিত নয়। কারণ গরম মাটি বা পৃষ্ঠ থেকে অ্যাসিডিক ফোঁটা বাষ্প হয়ে বাতাসে মিশে গেলে বিষাক্ত উপাদানের ঘনত্ব আরও বেড়ে যেতে পারে।

খাদ্য নিরাপত্তা নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, সিল করা খাবারও ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করা উচিত। কারণ কন্টেইনারের গায়ে জমে থাকা অণুবীক্ষণিক অ্যাসিডিক কণা খাবার দূষিত করতে পারে।

এছাড়া নাগরিকদের পানির ফিল্টার বা পরিশোধন ব্যবস্থা পরিবর্তনের পরামর্শ দিয়েছে সংস্থাটি। তাদের মতে, দূষিত পানি পুরনো ফিল্টার নষ্ট করে ফেলতে পারে।

এর আগে শনিবার দিবাগত রাতে ইরানের বিভিন্ন তেল ডিপোতে প্রথমবারের মতো হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, এই হামলায় জড়িত ছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। হামলায় অন্তত ৩০টি তেলের ডিপো ধ্বংস হয়েছে এবং কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া একটি ডিস্যালিনেশন বা পানি বিশুদ্ধিকরণ প্ল্যান্টেও হামলার খবর পাওয়া গেছে।

তেহরানের আকাশে তেলের আগুনের বিশাল শিখা ও কালো ধোঁয়ার দৃশ্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা শহরজুড়ে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।

এএডি/


  বিষয়:   ইরান  অ্যাসিড  বৃষ্টি  রেড ক্রিসেন্ট  যুক্তরাষ্ট্র  মার্কিন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: