রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর

2026-03-08T20:41:42+00:00
2026-03-08T20:42:14+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:৪১ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ৮:৪২ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৮ মার্চ) দুপুর আনুমানিক ২টার সময় কুতুপালং ৪ নং রোহিঙ্গা ক্যাম্পে কারিতাস অফিসে এ আগুনের সূত্রপাত হয়। 

মধুরছড়া পুলিশ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ক্যাম্পে আগুন ধরার খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে ১৪ এপিবিএন, ফায়ার সার্ভিস এবং আশপাশের রোহিঙ্গাদের সহায়তায় দুপুর পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 


কারিতাস অফিসের লোকজন জানায়, আগুনে অফিসের ভিতরে থাকা আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। 

এফআর
  বিষয়:   কক্সবাজার  উখিয়া  রোহিঙ্গা ক্যাম্প  আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: