গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে সন্তান হত্যা, যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের ছয় মাসের সন্তানকে হত্যার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার মো.

2026-03-08T21:22:55+00:00
2026-03-08T21:22:55+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে সন্তান হত্যা, যুবক গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৯:২২ পিএম 
গ্রেফতার মো. আবু সাঈদ ওরফে মিস্টার। সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের ছয় মাসের সন্তানকে হত্যার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার মো. আবু সাঈদ ওরফে মিস্টার (৩৮) উপজেলার সোনাতলা সাখইল এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। 

শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাচী ইউনিয়নের পুনট পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩ জানায়, যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে গত বছরের ৬ অক্টোবর ভুক্তভোগী নারী গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে মামলাটি মীমাংসার কথা বলে আসামি ভুক্তভোগীকে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে গিয়ে মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ দেন তিনি। তবে মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি গর্ভবতী স্ত্রীর পেটে সজোরে লাথি মারেন আসামি আবু সাঈদ।

আরও পড়ুন

এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগীকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি দুপুরে গর্ভে থাকা ছয় মাসের সন্তান মৃত অবস্থায় গর্ভপাত হয়।

ঘটনার পরদিন ভুক্তভোগী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩১৬, ৩০৭, ৩৫৪, ১১৪ ও ৩৪ ধারায় একটি মামলা করেন। পরে নিয়ে আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   গর্ভবতী  স্ত্রী  পেটে  লাথি  মেরে  সন্তান  হত্যা  যুবক  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: