কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে সাগর (২৭) নামে এক যুবক এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) সকালে সদর উপজেলার চৌড়হাঁস

2026-03-08T22:03:02+00:00
2026-03-08T22:03:02+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম   (ভিজিট : ১২২)
ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে সাগর (২৭) নামে এক যুবক এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) সকালে সদর উপজেলার চৌড়হাঁস এলাকার কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাগর চৌড়হাঁস ফুড গোডাউন এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

নিহত সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ আগে বেলা ১১টার দিকে পশ্চিম চিনিকল রোড এলাকার প্রবাল, ভিকি, বিজয় আমাকে মারধর করে। মারধরের সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে, ‘তোর ভাইকে ডেকে নিয়ে আয়।’ 

তিনি আরও বলেন, এরপর আমি আমার ভাই সাগরকে খুঁজতে বের হই। তবে কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।


এদিকে, হত্যার সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে পড়ে থাকতে দেখেন। তখন মোটরসাইকেলে করে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

কুষ্টিয়া মডেল থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বার বলেন, হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। 

এফআর


  বিষয়:   কুষ্টিয়া  প্রকাশ্যে  যুবক  কুপিয়ে  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: