রাজধানীর ধানমন্ডি এলাকায় রিকশায় থাকা তিন তরুণীর সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা তাদের একজনের কানের দুল ছিঁড়ে নিয়ে পালিয়েছে বলে জানা গেছে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোডে এ ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কিত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, তিন তরুণী একটি রিকশায় করে ধানমন্ডি এলাকায় যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ছিনতাইকারী তাদের রিকশার কাছে এসে এক তরুণীর কানের দুল ছিঁড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা গেছে, হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় তরুণীরা আতঙ্কিত হয়ে পড়েন।
সময়ের আলো/কেএইচও