মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুর এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর-২ নম্বরের একটি ১০তলা ভবনের তৃতীয় তলায়

2026-03-09T14:56:48+00:00
2026-03-09T14:56:48+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
জাতীয়
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:৫৬ পিএম 
মিরপুরে বহুতল ভবনে আগুন। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুর এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর-২ নম্বরের একটি ১০তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১টা ৫২ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় তাদের ইউনিটগুলো। পরে আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট একযোগে কাজ শুরু করে।
আরও পড়ুন

অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে কয়েকজন আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে চারজনকে নিরাপদে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির কিছু অংশে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এএডি/
  বিষয়:   মিরপুর  বহুতল  ভবন  আগুন  নিয়ন্ত্রণ  ইউনিট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: