হাদি হত্যা : ভারত থেকে আসামিদের ফেরানোর দাবি মাসুমা হাদির

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার ও আসামিদের ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে সংবাদ

2026-03-09T22:10:34+00:00
2026-03-09T22:10:34+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
হাদি হত্যা : ভারত থেকে আসামিদের ফেরানোর দাবি মাসুমা হাদির
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:১০ পিএম 
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। ছবি : সময়ের আলো
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার ও আসামিদের ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। 

সোমবার (৯ মার্চ) সকালে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই দাবি জানান হাদির বোন মাসুমা হাদি।

সংবাদ সম্মেলনে মাসুমা হাদি হাদি হত্যার তদন্তে জাতিসংঘের তত্ত্বাবধান এবং পরিবারের সদস্যদের জন্য সর্বপ্রকার নিরাপত্তার দাবি তোলেন।

লিখিত বক্তব্যে মাসুমা হাদি বলেন, গত বছর ১২ ডিসেম্বর দুপুরে বিজয়নগর কালভার্ট রোডে জুমার নামাজ শেষে রিকশায় যাওয়ার পথে ঘাতকদের গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হন শরীফ ওসমান বিন হাদি। পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। আজ ৮৭ দিন পার হলেও তদন্তকারী সংস্থা এখন পর্যন্ত আদালতে গ্রহণযোগ্য কোনো চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৮ মার্চ ঘাতক শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর ভারতে গ্রেফতার হয়েছে। 

মাসুমা হাদি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দ্রুততম সময়ে আসামিদের দেশে ফিরিয়ে আনতে হবে। এই হত্যার নেপথ্যে থাকা নির্দেশদাতা, অর্থ জোগানদাতা এবং আসামিদের পালিয়ে যেতে সহায়তাকারীদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনতে হবে।


প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে মাসুমা হাদি আবেগঘন কণ্ঠে বলেন, ভাই হারানোর যে যন্ত্রণা, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারেন। কারণ আমাদের মতো আপনিও ভাই হারানোর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। আমরা আপনার কাছে এই হত্যার সুষ্ঠু বিচার ও আমাদের পরিবারের নিরাপত্তা চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শরীফ ওসমান বিন হাদির ভগ্নিপতি মনির হোসেন, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা, মুফতি হানযালা নোমানী, শাহাদাত আলম ফকির ও সাথি আক্তার প্রমুখ।

এফআর


  বিষয়:   ঝালকাঠি  হাদি হত্যা  মামলা  ভারত  আসামি  ফেরত  দাবি  মাসুমা হাদি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: