ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের নুমালিগড রিফাইনারী থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ শুরু হয়েছে। সরবরাহটি পাইপলাইনের মাধ্যমে আনা হচ্ছে।সরবরাহকারী সূত্র জানিয়েছে,

2026-03-10T01:52:45+00:00
2026-03-10T01:52:45+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১:৫২ এএম 
সংগৃহীত ছবি
ভারতের নুমালিগড রিফাইনারী থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ শুরু হয়েছে। সরবরাহটি পাইপলাইনের মাধ্যমে আনা হচ্ছে।

সরবরাহকারী সূত্র জানিয়েছে, ডিজেল পাম্পিং শুরু হয়েছে এবং বুধবারের মধ্যে পাইপলাইনে পৌঁছে যাবে।

Advertisement
এতে দেশের পেট্রোলিয়াম ও জ্বালানি চাহিদা মেটাতে সহায়তা হবে এবং অভ্যন্তরীণ জ্বালানি সংস্থাগুলোর তেল সরবরাহের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।

বিপিসি সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এর আগে গত রোববার জ্বালানি সংকট মেটাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

বৈঠকে বাংলাদেশ-ভারত পাইপলাইন দিয়ে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বাংলাদেশ। সরকারের এই উচ্চপর্যায়ের তৎপরতার অংশ হিসেবেই ৫ হাজার টনের প্রথম চালানটি দেশে আসছে।

সময়ের আলো/এআর
  বিষয়:   ভারত  মেট্রিক টন  ডিজেল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: