যমুনা সেতুতে একদিনে টোল আদায় আড়াই কোটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ যমুনা সেতুতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে সেতুতে টোল আদায়ও বেড়েছে

2026-03-10T11:46:49+00:00
2026-03-10T11:46:49+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
যমুনা সেতুতে একদিনে টোল আদায় আড়াই কোটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:৪৬ এএম 
যমুনা সেতু। ছবি : সংগৃহীত
আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ যমুনা সেতুতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে সেতুতে টোল আদায়ও বেড়েছে আশানুরূপভাবে।

সোমবার (৯ মার্চ) মাত্র ২৪ ঘণ্টায় সেতুটি থেকে প্রায় আড়াই কোটি টাকার টোল আদায় হয়েছে।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত একদিনে মোট ২৩ হাজার ২০৬টি যানবাহন সেতুটি অতিক্রম করেছে। এ সময় মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার টাকা।
আরও পড়ুন

এর মধ্যে পূর্ব প্রান্ত থেকে আদায় হয়েছে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা এবং পশ্চিম প্রান্ত থেকে আদায় হয়েছে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা।

প্রতিবছরই ঈদের আগে ঘরমুখো মানুষের চাপ বাড়ার কারণে যমুনা সেতু–তে যান চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর ফলে টোল আদায় সাধারণ সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বা তারও বেশি হয়ে থাকে।

এ বিষয়ে সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে। ঈদের ছুটি যত ঘনিয়ে আসবে, ততই সেতুতে গাড়ি পারাপারের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘরমুখো মানুষের যাত্রা শুরু হলে টোল আদায়ের পরিমাণও আরও বাড়তে পারে এবং ঈদের সময় তা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এএডি/
  বিষয়:   যমুনা সেতু  টোল  আড়াই  কোটি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: