ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ছুটির মধ্যেও সীমিত আকারে ব্যাংকিং

2026-03-10T14:47:40+00:00
2026-03-10T14:47:40+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৪৭ পিএম 
ফাইল ছবি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ছুটির মধ্যেও সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকার নির্বাহী আদেশে বুধবার (১৮ মার্চ) ছুটি ঘোষণা করায় সেদিন সাধারণভাবে তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখা হবে।
আরও পড়ুন

এর আওতায় ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা আগামী ১৮ ও ১৯ মার্চ সীমিত জনবল দিয়ে খোলা থাকবে।

এই দুই দিনে ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। পূর্বের নির্দেশনা অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা যাবে।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এএডি/
  বিষয়:   ঈদ  ছুটি  ব্যাংক  খোলা  নতুন  নির্দেশনা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: