যুদ্ধে ব্যর্থ আমেরিকা-ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা নয় : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ব্যর্থ হিসেবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া এক

2026-03-10T15:49:43+00:00
2026-03-10T15:49:43+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধে ব্যর্থ আমেরিকা-ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা নয় : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ১২৩)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
ইরানের ওপর চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ব্যর্থ হিসেবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমেরিকানরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের ওপর আক্রমণ করার কোনো উদ্দেশ্য তাদের নেই। তারা ইরানের পারমাণবিক সমস্যার একটি শান্তিপূর্ণ ও সমঝোতামূলক সমাধান চেয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।

সাক্ষাৎকারে আরাগচি বলেন, তাদের প্ল্যান-এ ব্যর্থ হয়েছে এবং এখন তারা অন্য পরিকল্পনা নিয়ে চেষ্টা করছে, কিন্তু সেগুলোও একইভাবে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মনে কোনো সুনির্দিষ্ট শেষ লক্ষ্য নেই এবং সে কারণেই তারা আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে তারা তেলের দাম আকাশচুম্বী করে দিয়েছে।

আরাগচি বলেন, আমি তাদের এমন কোনো যৌক্তিক লক্ষ্য দেখছি না যা তারা অনুসরণ করছে। শুরুতে তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং এখন ১০ দিন পর আমার মনে হচ্ছে তারা পুরোপুরি লক্ষ্যহীন হয়ে পড়েছে।

আব্বাস আরাগচি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলাপ-আলোচনা বা দরকষাকষি এখন আর তেহরানের আলোচ্যসূচিতে নেই। এর আগে কয়েক দফার পারমাণবিক আলোচনায় অত্যন্ত তিক্ত অভিজ্ঞতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি মনে করি না যে আমেরিকানদের সঙ্গে আবারও আলোচনায় বসার বিষয়টি আর কখনো আমাদের বিবেচনায় আসবে।

/এমএইচআর 


  বিষয়:   ইরানের পররাষ্ট্রমন্ত্রী  ইরান  আমেরিকা  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: