কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুককে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওয়েট মেশিন কুরিয়ারের মাধ্যমে পাচার করার সময় আটক করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) রাত ৮টার দিকে রৌমারী শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ওই বিপুল পরিমাণ ওষুধ ও সরঞ্জামসহ ফারুককে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জব্দ করা মালামাল থানায় নিয়ে আসা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সময়ের আলো/কেএইও