মিশরে জ্বালানির দাম বাড়ল ৩০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এরসরাসরি প্রভাব পড়েছে। এতে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ জ্বালানি নীতিতেও পরিবর্তন আনা হচ্ছে।

2026-03-10T17:48:50+00:00
2026-03-10T17:48:50+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মিশরে জ্বালানির দাম বাড়ল ৩০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর সরাসরি প্রভাব পড়েছে। এতে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ জ্বালানি নীতিতেও পরিবর্তন আনা হচ্ছে। বাড়তে থাকা দামের চাপ মোকাবিলায় জ্বালানির দাম ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে উত্তর আফ্রিকার দেশ মিশর।

মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে, পেট্রোল, ডিজেল এবং যানবাহনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধি কার্যকর হয়েছে। খবর আল আরাবিয়ার। 

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে ‘অস্বাভাবিক চাপ’ তৈরি হয়েছে, তার প্রভাবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং শিপিং রুটে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি বাজারে।

মধ্যপ্রাচ্যজুড়ে ধারাবাহিক হামলা এবং পাল্টা হামলার ঘটনায় এই মূল্যবৃদ্ধি ঘটছে। ইসরাইল তেহরানের কাছে একটি বড় জ্বালানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইরান অঞ্চলজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

একদিকে ইরান তাদের বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজে হামলার হুমকি দিয়ে রেখেছে, অন্যদিকে সরবরাহ ব্যবস্থা সচল রাখা নিয়ে বিশ্বব্যাপী অনিশ্চয়তা বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে যদি সংঘাত আরো দীর্ঘায়িত হয়, তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

/এমএইচআর 
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: