মক্কা নগরীকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার চেষ্টার অভিযোগ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, কোনো মুসলিম মক্কায় হামলার মতো জঘন্য অপরাধের চিন্তাও করতে পারবে না।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শেহবাজ শরিফ বলেন, কোনো মুসলিম মক্কায় হামলার মতো জঘন অপরাধের চিন্তাও করতে পারবে না। এ হামলা চেষ্টা মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করেছে।
জাতিসংঘে সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, পাকিস্তান সম্পূর্ণভাবে ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরবের পাশে আছে এবং ঐতিহাসিকভাবে আমরা তাদের পাশে ছিলামও।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে সৌদি আরব অভিযোগ করে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। যদিও হুতিরা এ অভিযোগকে মিথ্যাচার বলে দাবি করেছেন।
সময়ের আলো/কেএইচও