ইসরায়েলে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সর্বশেষ দফার ইসরায়েলে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।৩৪তম দফায় চালানো এই হামলায় তেহরানের নিশানা ছিল ইসরায়েল এবং মধ্যপ্র্যাচ্যের

2026-03-10T22:29:57+00:00
2026-03-10T22:29:57+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:২৯ পিএম   (ভিজিট : ৪০)
সংগৃহীত ছবি
সর্বশেষ দফার ইসরায়েলে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ৩৪তম দফায় চালানো এই হামলায় তেহরানের নিশানা ছিল ইসরায়েল এবং মধ্যপ্র্যাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিবৃতির বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। 

এতে বলা হয়, আইআরজিসি মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় হামলা চালিয়েছে। 



এই হামলায় তিন ধরনের ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক (শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে) ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির কাছে আল-ধাফরা বিমান ঘাঁটিতে এবং বাহরাইনের জুফায়ার বিমান ঘাঁটিতে অবস্থিত আমেরিকান সেনাদের নিশানা করা হয়। 

পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দর নিশানা করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত হেনেছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   ইসরায়েল  হাইপারসনিক  ক্ষেপণাস্ত্র  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: