রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে এবার একটি বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে

2026-03-11T18:56:49+00:00
2026-03-11T18:56:49+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:৫৬ পিএম 
রাউজানে বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের রাউজানে এবার একটি বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আবুরখীল গ্রামের সংঘরাজ বৌদ্ধ বিহারে এই অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া যায়। 

এর আগে, গত সোমবার উপজেলার ডাবুয়া ইউনিয়নের একটি হিন্দু বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ঘটনার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা ডাবুয়া ইউনিয়নের নন্দলালের বাড়িতে এই আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ওই পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

এদিকে গতকাল মঙ্গলবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাপাল ভিক্ষু। 

তিনি জানান, প্রতিদিনের মতো রাতে আমি ঘুমিয়ে পড়ি। রাত ৪টার দিকে বিহারে সবদিকে ধোয়ায় অন্ধকার হয়ে পড়লে। দরজা খুলে বাহির হয়ে দেখি, বিহারে আগুন জ্বলছে। পরে এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে অনেক কিছু পুড়ে ছাই হয়ে গেছে। 


তিনি আরও জানান, দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে সব পুড়ে যেত। পরিকল্পিতভাবে এ আগুন দেওয়া হয়েছে বলেও দাবি তার। 

এদিকে ঘটনার বিষয়টি জানতে পারে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান থানার উপপরিদর্শক এসআই মো. মামুন। 

ঘটনার বিষয়ে জানতে চাই রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি দুর্ঘটনা। আমাদের ধারণা বিড়ি সিগারেটের থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  রাউজান  বৌদ্ধ বিহার  অগ্নিসংযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: