টাইটানিক ছবির আদলে ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনের বিকৃত ভাস্কর্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে একটি ব্যঙ্গাত্মক শিল্পকর্মকে কেন্দ্র করে। মঙ্গলবার (১০ মার্চ)

2026-03-11T20:16:48+00:00
2026-03-11T20:16:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
টাইটানিক ছবির আদলে ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনের বিকৃত ভাস্কর্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:১৬ পিএম 
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মলে প্রায় ১২ ফুট উঁচু একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে একটি ব্যঙ্গাত্মক শিল্পকর্মকে কেন্দ্র করে। মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মলে প্রায় ১২ ফুট উঁচু একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যেখানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ‘টাইটানিক প্রেমিক’ রূপে দেখানো হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) মূর্তিটি ন্যাশনাল মলে স্থাপন করা হয় এবং এটি ১৩ মার্চ পর্যন্ত সেখানে থাকবে বলে সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মূর্তিটিতে, পরিচালক জেমস ক্যামেরনের ১৯৭৭ সালের ছবি টাইটানিকের প্রেমিক-প্রেমিকা ‘রোজ’ এবং ‘জ্যাকের’ জনপ্রিয় ও বিখ্যাত ভঙ্গি ট্রাম্প ও এপস্টাইনকে দেখানো হয়েছে।

প্রশান্ত মহাসাগরের ওপর টাইটানিক জাহাজের সামনে দাঁড়িয়ে সিনেমাটির নায়িকা রোজ দুপাশে যেভাবে হাত প্রসারিত করে রাখে এবং জ্যাক পেছন থেকে তাকে ধরে রাখে ঠিক তেমনি এপস্টাইনকে ধরে আছেন ট্রাম্প। দু’জনের মুখই হাসি হাসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-এপস্টাইনের এই মূর্তিটি একটি টাইটানিক-অনুপ্রাণিত সোনার মূর্তি।

মঙ্গলবার, ন্যাশনাল মলে প্রদর্শিত এই মূর্তিটি টাইটানিকের জ্যাক ও রোজ দুটি বিখ্যাত চরিত্র এবং একটি বিখ্যাত দৃশ্যের উল্লেখ করে।


জেমস ক্যামেরনের সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত চরিত্র জ্যাক দৃশ্যটিতে চিৎকার করে বলেন, ‘আমি বিশ্বের রাজা।’ আর রোজ তার হাত দু'পাশে প্রসারিত করে রাখেন। 

ট্রাম্প-এপস্টাইনের এই নতুন স্থাপনার নামও দেওয়া হয়েছে ‘বিশ্বের রাজা।’ 

মূর্তির পাশে একটি করে ফলকে লেখা আছে, ‘জ্যাক এবং রোজের মধ্যে করুণ প্রেমের গল্পটি বিলাসবহুল ভ্রমণ, কোলাহলপূর্ণ পার্টি এবং গোপন নগ্ন স্কেচের উপর নির্মিত হয়েছিল।

এই স্মৃতিস্তম্ভটিও ডনাল্ড ট্রাম্প এবং জেফ্রি এপস্টাইনের মধ্যে তাদের দৃঢ় বন্ধনকে মনে করিয়ে দেয়।

মূর্তিটির পেছনে কাজ করেছে সিক্রেট হ্যান্ডশেক নামে একটি সংগঠন। 

গত বছরের সেপ্টেম্বরেও ন্যাশনাল মলে ট্রাম্প-এপস্টাইনের বন্ধুত্বের একটি মূর্তি বসিয়েছিল সিক্রেট হ্যান্ডশেক সংগঠনটি। কিন্তু ইউএস পার্ক পুলিশ তা দ্রুত সরিয়ে ফেলে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   টাইটানিক  ওয়াশিংটন  ট্রাম্প  এপস্টিন  বিকৃত ভাস্কর্য 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: