টেকনাফে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতারে তুলকালাম, র‍্যাবের ২ মোটরসাইকেলে আগুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। এতে উত্তেজিত

2026-03-11T22:32:54+00:00
2026-03-11T22:32:54+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতারে তুলকালাম, র‍্যাবের ২ মোটরসাইকেলে আগুন
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৩২ পিএম 
ইনসেটে স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদুল আলম। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। এতে উত্তেজিত জনতা র‍্যাবের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। 

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় সদর ইউনিয়নের নাজিরপাড়া মাঠে একটি ইফতার মহফিল থেকে তাকে গ্রেফতার করার সময় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ফরিদুল আলম নাজিরপাড়া এলাকার ছিদ্দিক আহম্মদের ছেলে।

র‌্যাব-১৫ ব্যাটালিয়ান সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় উত্তেজিত জনতা র‌্যাবের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় আগুনে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এফআর
  বিষয়:   টেকনাফ  কক্সবাজার  স্বেচ্ছাসেবক দল  নেতা  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: