ইরানের যা ক্ষতি করবার, করে ফেলেছি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

‘নির্ধারিত সময়সূচির চেয়ে দ্রুত অনেক এগিয়ে গেছি, আমরা যে ছয় সপ্তাহের পরিকল্পনা করেছিলাম, তার চেয়েও অনেক বেশি ক্ষতি এর মধ্যেই

2026-03-11T22:27:50+00:00
2026-03-11T22:27:50+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের যা ক্ষতি করবার, করে ফেলেছি : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:২৭ পিএম 
সংগৃহীত ছবি
‘নির্ধারিত সময়সূচির চেয়ে দ্রুত অনেক এগিয়ে গেছি, আমরা যে ছয় সপ্তাহের পরিকল্পনা করেছিলাম, তার চেয়েও অনেক বেশি ক্ষতি এর মধ্যেই করে ফেলেছি’ কথাগুলো বলেছেন ট্রাম্প।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। কারণ দেশটিতে আঘাত হানার মতো কার্যত আর কিছুই অবশিষ্ট নেই।

বুধবার (১১ মার্চ) সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

৫ মিনিটের ওই ফোনালাপে তিনি বলেন, এদিক-ওদিক হয়তো সামান্য কিছু বাকি আছে, তবে আমি যখনই চাইব, তখনই এই যুদ্ধ শেষ হয়ে যাবে।

তিনি জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যেই কেবল ইরানের এই বৈরিতা সীমাবদ্ধ ছিল না, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

সবশেষে ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যের পেছনে লেগে গত ৪৭ বছর ধরে তারা যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এখন তারই মূল্য দিচ্ছে। তাই এটা প্রতিশোধের সময়, এত সহজে তারা পার পাবে না।’

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ইরান  ট্রাম্প  ইসরায়েল  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: