‘তেলের ব্যারেল হবে ২০০ ডলার’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সামরিক কমান্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, জ্বালানি তেলের তীব্র সংকটের মুখোমুখি হতে হবে বিশ্বকে। তিনি বলেন, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত

2026-03-11T22:38:00+00:00
2026-03-11T22:38:00+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের সামরিক কমান্ডের মুখপাত্র
‘তেলের ব্যারেল হবে ২০০ ডলার’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৩৮ পিএম 
হরমুজ প্রণালিতে আরও তিনটি জাহাজে হামলা হয়েছে। ছবি : সংগৃহীত
ইরানের সামরিক কমান্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, জ্বালানি তেলের তীব্র সংকটের মুখোমুখি হতে হবে বিশ্বকে। তিনি বলেন, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ব্যারেলপ্রতি তেলের দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে

সম্প্রীতি সংবাদমাধ্যম রয়টার্স এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর তেলের দামের উলম্ফন ঘটায় বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ সপ্তাহের শুরুতে দাম কিছুটা কমেছে, সেই সঙ্গে ঘুড়ে দাঁড়িয়েছে শেয়ারবাজার। 


এদিকে, তেলবাহী জাহাজ চলাচলের জন্য ট্রাম্প হরমুজ প্রণালিকে নিরাপদ করতেও ব্যর্থ হচ্ছেন। এমন অবস্থায় ইরানের উপকূলঘেঁষা এই সরু প্রণালি বলতে গেলে অচল হয়ে পড়েছে। ১৯৭০-এর দশকের পর এত বড় সংকট আর কখনো দেখা যায়নি। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বুধবারও ব্যাপক হামলা চালায় ইরান।

ইরানের সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন। জ্বালানির দাম নির্ভর করে আঞ্চলিক নিরাপত্তার ওপর। আর আপনারাই সেই নিরাপত্তা অস্থিতিশীল করেছেন।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে ব্যাবসা করে এমন ব্যাংকগুলোর ওপরও ইরান হামলা চালাবে। মধ্যপ্রাচ্যের লোকজনের এ ধরনের ব্যাংক থেকে অন্তত এক হাজার মিটার দূরে থাকতে হবে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইরান  সামরিক কমান্ডের মুখপাত্র  তেল  ব্যারেল  ডলার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: