জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ আজ : সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নতুন রাজনৈতিক বাস্তবতায় যাত্রা শুরু করতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ। এই সংসদকে জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে উল্লেখ করে গণতন্ত্রের নতুন

2026-03-12T11:13:28+00:00
2026-03-12T11:13:28+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ আজ : সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:১৩ এএম   (ভিজিট : ৬৯)
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
নতুন রাজনৈতিক বাস্তবতায় যাত্রা শুরু করতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ। এই সংসদকে জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে উল্লেখ করে গণতন্ত্রের নতুন যাত্রার সূচনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ যে সংসদ দেখতে চেয়েছিল, আজ সেই প্রত্যাশার সংসদ বসতে যাচ্ছে। তার মতে, এই সংসদের কার্যক্রমের মধ্য দিয়েই দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা নতুন করে শুরু হবে। পাশাপাশি তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র হিসেবেও কাজ করবে এই সংসদ।
আরও পড়ুন

বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী অধিবেশনের শুরুতে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে উপস্থাপন করা হবে। এরপর সেই ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। নতুন সংসদের সূচনালগ্নেই রাজনৈতিক অঙ্গনে এ অধিবেশন ঘিরে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

এএডি/


  বিষয়:   জনআকাঙ্ক্ষা  গণতন্ত্র  পদযাত্রা  শুরু  সংসদ  আজ  সালাহউদ্দিন আহমদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: