‘মাতৃভূমি অথবা মৃত্যু’ লিখে হুঁশিয়ারি ইরানি স্পিকারের

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের কোনও দ্বীপে আক্রমণ করা হলে পারস্য উপসাগরে আগ্রাসীদের রক্ত বইবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের

2026-03-12T17:37:50+00:00
2026-03-12T17:37:50+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘মাতৃভূমি অথবা মৃত্যু’ লিখে হুঁশিয়ারি ইরানি স্পিকারের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৩৭ পিএম 
ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। ছবি : সংগৃহীত
ইরানের কোনও দ্বীপে আক্রমণ করা হলে পারস্য উপসাগরে আগ্রাসীদের রক্ত বইবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। 

বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

চলমান ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে কালিবাফের এই মন্তব্য নতুন করে বাগযুদ্ধ উসকে দিয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এই মুহূর্তে এমন মন্তব্য করেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কালিবাফ লিখেন, মাতৃভূমি অথবা মৃত্যু।

তিনি আরও বলেন, ইরানি দ্বীপপুঞ্জে যেকোনও ধরনের আগ্রাসন সব ধরনের সংযমকে চূর্ণবিচূর্ণ করে দেবে। আমরা সব ধৈর্য পরিহার করব এবং পারস্য উপসাগরকে আগ্রাসীদের রক্তে ভাসিয়ে দেব।

পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেল টার্মিনাল খার্গ দ্বীপ। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র এই দ্বীপটিকে লক্ষ্যবস্তু করতে পারে। এমন জল্পনার মধ্যেই স্পিকারের এই কঠোর বার্তা এলো।

যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে কালিবাফ বলেন, মার্কিন সেনাদের রক্তপাতের জন্য ট্রাম্প ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত গঠনের আগেই তিনটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছিল ইরান। সেই থেকে দ্বীপগুলো ইরানের অধীনেই রয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   ইরান  স্পিকার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: