মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরে মরা মুরগি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শহরের বাবুরহাট বাজারে

2026-03-12T21:33:52+00:00
2026-03-12T21:33:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৩৩ পিএম 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। সংগৃহীত ছবি
চাঁদপুরে মরা মুরগি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শহরের বাবুরহাট বাজারে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে বাজারের দোকানে মৃত মুরগি বিক্রির প্রস্তুতির বিষয়টি নজরে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের। পরে ঘটনাস্থলে যাচাই-বাছাই করে মেসার্স ভুঁইয়া এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, দোকানটিতে মৃত ১০টি মুরগি আলাদা করে না রেখে বিক্রির উদ্দেশ্যে কৌশলে সংরক্ষণ করা হচ্ছিল। বিষয়টি ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে অভিযুক্ত ব্যবসায়ীর দাবি, অসাবধানতাবশত মুরগিগুলো দোকানে রাখা হয়েছিল এবং সেগুলো বিক্রির উদ্দেশ্যে রাখা হয়নি।

এদিকে একই অভিযানে বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়। চর্বির সঙ্গে রক্ত মিশিয়ে বিক্রির অভিযোগে একটি মাংসের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের বাধ্যতামূলক স্টিকার না থাকায় ফাতেমা ফ্যাশনকে তিন হাজার টাকা এবং একই অপরাধে আঁখি কসমেটিকসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী অনিয়ম বা প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সময়ের আলো/আআ



  বিষয়:   মরা  মুরগি  বিক্রি  ব্যবসায়ী  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: