‘শহিদদের রেখে যাওয়া বাংলাদেশ আমাদের কাছে পবিত্র আমানত’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জুলাই শহিদদের স্মরণ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শহিদদের রেখে যাওয়া বাংলাদেশ আমাদের কাছে এক পবিত্র

2026-03-13T02:56:23+00:00
2026-03-13T02:57:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
‘শহিদদের রেখে যাওয়া বাংলাদেশ আমাদের কাছে পবিত্র আমানত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:৫৬ এএম  আপডেট: ১৩.০৩.২০২৬ ২:৫৭ এএম
সংসদের প্রথম অধিবেশনে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
জুলাই শহিদদের স্মরণ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শহিদদের রেখে যাওয়া বাংলাদেশ আমাদের কাছে এক পবিত্র আমানত। আমরা কথা দিচ্ছি, আমাদের শরীরের শেষ শক্তি দিয়ে হলেও শহিদদের এই আমানত রক্ষা করব, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিষয়ে ওই পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‎আমরা এক ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছি। যে সংসদ একসময় ফ্যাসিবাদের বীজ বপন করেছিল, যে সংসদকে হাসি-ঠাট্টা, গান-বাজনা ও তোষামোদের কেন্দ্রে পরিণত করা হয়েছিল-সেই সংসদ আজ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে।


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে আরও লেখেন, আমরা বিশ্বাস করি, সরকারি দলের শুভবুদ্ধির উদয় ঘটবে। গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে তারা শহিদদের ঋণ পরিশোধে এগিয়ে আসবে।

পোস্টে তিনি বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন।

এফআর


  বিষয়:   বিরোধীদলীয়  চিফ হুইপ  নাহিদ ইসলাম  শহিদ  বাংলাদেশ  পবিত্র আমানত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: