ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৮ ইসরায়েলি আহত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলেরউত্তরাঞ্চলে অন্তত ৫৮ জন আহত ও বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, শুক্রবার (১৩

2026-03-13T15:31:23+00:00
2026-03-13T15:31:23+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৮ ইসরায়েলি আহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:৩১ পিএম 
ইরানের হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে বহু ইসরায়েলি বাড়িঘর। ফাইল ছবি
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ৫৮ জন আহত ও বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময ভোরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

Advertisement
ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, আহত সবাইকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ বলেছে, উত্তরাঞ্চলীয় শহর জারজিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে  সেখানে উদ্ধারকাজে অংশ নেয় তারা। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ইসরায়েলি জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে, আহতদের মধ্যে ৩৪ বছর বয়নি একজন নারী রয়েছেন। তার পিঠে স্প্লিন্টার লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া কাঁচের আঘাতে ১৭ বছর বয়সি এক কিশোরী আহত হয়েছে।
 
দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
 
এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত এলাকায় নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর ইসরায়েলের এটি তৃতীয় দফায় হামলা বলে দেশটির গণমাধ্যম জানায়।
 
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলায় আশঙ্কায় ইলাতে সাইরেন বেজে উঠে। তবে সবশেষ হামলায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করতে পেরেছে বলে মনে করা হচ্ছে।  

/এমএইচআর 
  বিষয়:   ইরান  ইসরায়েল  সংঘাত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: