তরুণ কবি শৈল্পিক হুমায়ূন এর কবিতার বই ‘মায়ার বুদ্বুদ’

সময়ের আলো ডেস্ক

সাহিত্য

অমর একুশে বইমেলায় এসেছে তরুণ কবি শৈল্পিক হুমায়ূন এর প্রথম কবিতার বই ‘মায়ার বদ্বুদ’। এতে মায়া, প্রেম আর বিরহের কবিতা

2026-03-13T16:07:20+00:00
2026-03-13T16:07:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সাহিত্য
অমর একুশে বইমেলা
তরুণ কবি শৈল্পিক হুমায়ূন এর কবিতার বই ‘মায়ার বুদ্বুদ’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:০৭ পিএম 
সংগৃহীত ছবি
অমর একুশে বইমেলায় এসেছে তরুণ কবি শৈল্পিক হুমায়ূন এর প্রথম কবিতার বই ‘মায়ার বদ্বুদ’। এতে মায়া, প্রেম আর বিরহের কবিতা জায়গা পেয়েছে বলে কবির ভাষ্য।

বইটিতে মোট ৪৬টি কবিতা স্থান পেয়েছে। ৮০ পৃষ্ঠার এই বইটিতে ফুটে উঠেছে মানব হৃদয়ের নিগূঢ় অনুভূতি। প্রেম, মায়া, মমতা, বিরহ ঘিরে রচিত হয়েছে 'মায়ার বুদ্বুদ'। পাঠকদের জন্য কাব্যগ্রন্থটি নিয়ে এসেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘পুণ্ড্র প্রকাশন’। বইটির প্রচ্ছদ করেছে তরুণ চিত্রশিল্পী আর. করিম। বইটির ফ্রন্ট ফ্ল্যাপ লিখেছেন কথাসাহিত্যিক শফিক হাসান।

মায়ার বন্ধন, প্রেমের আকুলতা এবং বিরহের ধূসর ক্যানভাসকে কবি তার লেখনীর মাধ্যমে অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। জীবনবোধের ছোট ছোট বুদ্বুদগুলো কীভাবে আমাদের আবেগকে নাড়া দেয়, তাই এই কাব্যগ্রন্থের মূল উপজীব্য।

বইটি সম্পর্কে প্রকাশক অরণ্য প্রভা জানান, মায়ার বুদ্বুদ কাব্যগ্রন্থটি মেলায় আসা পাঠকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস। মায়া এবং বিরহের যে চিরন্তন রূপ কবি এখানে তুলে ধরেছেন, তা যে কোনো সংবেদনশীল পাঠককে স্পর্শ করবে।

বইটির লেখক জানান, জীবনের ছোট ছোট মায়া আর বিরহের মুহূর্তগুলোকে শব্দের ফ্রেমে বাঁধার চেষ্টা করেছি। কবিতাগুলো জীবনের ক্ষণস্থায়ী মায়া, মোহ বা আবেগকে তুলে ধরেছে। বুদ্বুদ শব্দটি এখানে প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। বুদ্বুদ যেমন ক্ষণিকের জন্য ভেসে ওঠে এবং তারপর মিলিয়ে যায়, তেমনি মানুষের জীবনে মায়া, প্রেম, বিরহের ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী রূপকে বোঝায়, যা হয়তো খুব সুন্দর কিন্তু চিরস্থায়ী নয়। আশা করি, পাঠকরা কবিতার প্রতিটি পঙক্তিতে নিজেদের খুঁজে পাবেন।

তিনি আরো যোগ করে বলেন, আমার এই বইটি তরুণদের বেশি আকৃষ্ট করবে। যাদের বয়স ১৫ থেকে ২৬, ২৭ বছর বয়স বিশেষ করে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এটি একটি উপযুক্ত কাব্যগ্রন্থ। তাছাড়া বয়স্করাও এটি পড়তে পারবে তবে বাচ্চাদের জন্য এটি নয়। ভবিষ্যতে বাচ্চাদের জন্য ছড়ার বই লেখার পরিকল্পনা আমার আছে।

অমর একুশে বইমেলার পুণ্ড্র প্রকাশনের ৪০৬ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপেও বইটি থাকবে।

মায়া এবং প্রেমের গহীন জগতে ডুব দিতে যারা ভালোবাসেন, তাদের জন্য এবারের বইমেলায় ‘মায়ার বুদ্বুদ’ হতে পারে একটি অনন্য সংগ্রহ।


  বিষয়:   অমর একুশে বইমেলা  মায়ার বুদ্বুদ 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: