বইমেলায় এম এম বাদশাহর নতুন বই ‘গোপন স্বপ্নের খোঁজে’

সময়ের আলো ডেস্ক

সাহিত্য

অমর একুশে বইমেলায় সাংবাদিক ও লেখক এম এম বাদশাহর তৃতীয় গ্রন্থ ‘গোপন স্বপ্নের খোঁজে’ বইটির মোড়ক উন্মোচন হয়েছে। কিশোরদের স্বপ্ন,

2026-03-13T19:35:43+00:00
2026-03-13T19:35:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সাহিত্য
বইমেলায় এম এম বাদশাহর নতুন বই ‘গোপন স্বপ্নের খোঁজে’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৩৫ পিএম 
অমর একুশে বইমেলায় সাংবাদিক ও লেখক এম এম বাদশাহর তৃতীয় গ্রন্থ ‘গোপন স্বপ্নের খোঁজে’ বইটির মোড়ক উন্মোচন হয়েছে। ছবি : সংগৃহীত
অমর একুশে বইমেলায় সাংবাদিক ও লেখক এম এম বাদশাহর তৃতীয় গ্রন্থ ‘গোপন স্বপ্নের খোঁজে’ বইটির মোড়ক উন্মোচন হয়েছে। কিশোরদের স্বপ্ন, সাহস ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার গল্প নিয়ে রচিত এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি বলেন, কিশোরদের মানসিক বিকাশে অনুপ্রেরণামূলক গল্পের গুরুত্ব অনেক বেশি। এই বইয়ে কিশোরদের সংশয়, স্বপ্ন ও তাদের মনের গোপন অনুভূতিগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এ ধরনের বই কিশোরদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সাহসী হতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান বর্ষা দুপুর প্রকাশনী। প্রকাশক মাশফিক তন্ময় বলেন, কিশোরদের জন্য ইতিবাচক ও অনুপ্রেরণামূলক গল্পের বই খুব প্রয়োজন। ‘গোপন স্বপ্নের খোঁজে’ সেই চাহিদা পূরণ করবে এবং তরুণ পাঠকদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক পলাশ মাহাবুব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী সায়েমুজ্জামান।

সাংবাদিক নয়ন মুরাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই বইয়ের মূল বার্তা হলো—স্বপ্নকে লুকিয়ে রাখলে ভয় বাড়ে, কিন্তু পরিকল্পনা করে এগোলে পথ খুলে যায়।

‘গোপন স্বপ্নের খোঁজে’ বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলাতে বর্ষা দুপুর প্রকাশনীর স্টলে। কিশোরদের স্বপ্ন দেখতে শেখানো এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাহিত্যপ্রেমীরা।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এস এম হাসান রুবেল, এআই বিশেষজ্ঞ মশিউর রহমান প্রান্ত, সাংবাদিক এফ এম বায়জিদ, ব্যাংকার প্রদীপ বিশ্বাস, শিশু শিল্পী প্রত্যয় ও শৈল্পিক স্বপ্নর প্রতিষ্ঠাতা নাজনীন খানম প্রমুখ।

/এমএইচআর 


  বিষয়:   বইমেলা  এম এম বাদশাহ  গোপন স্বপ্নের খোঁজে 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: