কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক চলছে। বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে

2026-03-14T14:22:28+00:00
2026-03-14T16:04:25+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:২২ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ৪:০৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক চলছে। বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দুপুর সাড়ে ১২টার পর শুরু হওয়া এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন।

বৈঠকের আলোচ্যসূচি অনুযায়ী, চলমান সংসদ অধিবেশনের মেয়াদ এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ওই অধিবেশনে স্পিকারকে সভাপতি করে কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়। একই দিনে আরও চারটি সংসদীয় কমিটিও গঠন করা হয়েছে।

 


/ইউএমএইচ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: