মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে কাচ্চি ডাইন ও ডাইনিংকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর শহরে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ

2026-03-14T17:32:32+00:00
2026-03-14T17:47:56+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে কাচ্চি ডাইন ও ডাইনিংকে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:৩২ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ৫:৪৭ পিএম
অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : সময়ের আলো
চাঁদপুর শহরে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (১৪ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। 

অভিযানে শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত কাচ্চি ডাইন নামের একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাসির মাংস ও বাদাম শরবত সংরক্ষণ করে রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া শহরের জোড়পুকুরপাড় এলাকায় অবস্থিত কাচ্চি ডাইনিং নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ মাওয়া সংরক্ষণ করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ বা অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির কোনো সুযোগ নেই। যারা এ ধরনের অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের খাদ্যদ্রব্যের মেয়াদ, সংরক্ষণ পদ্ধতি ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   চাঁদপুর  খাদ্যদ্রব্য  জাতীয়  ভোক্তা  অধিকার  সংরক্ষণ  অধিদপ্তর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: