আরব দেশগুলোতে হামলা না চালাতে ইরানকে হামাসের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এক বিবৃতিতে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা বন্ধের অনুরোধ জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।

2026-03-14T19:14:30+00:00
2026-03-14T19:14:30+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আরব দেশগুলোতে হামলা না চালাতে ইরানকে হামাসের অনুরোধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:১৪ পিএম 
প্রতীকী ছবি
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এক বিবৃতিতে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা বন্ধের অনুরোধ জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। একইসঙ্গে, ইরানকে লক্ষ্য করে পরিচালিত মার্কিন ও ইসরায়েলি হামলা রুখতে আঞ্চলিক দেশগুলোকে ‘সহযোগিতা ও ঐক্যবদ্ধ’ হওয়ার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

শনিবার (১৪ মার্চ) দেওয়া এক বিবৃতিতে হামাস এই আহ্বান জানায়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হামাসের পক্ষ থেকে দেওয়া প্রথম আনুষ্ঠানিক বিবৃতি।

Advertisement
বিবৃতিতে হামাস বলেছে, আন্তর্জাতিক রীতি ও আইন অনুযায়ী যে কোনো উপায়ে এই আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে। তবে আমরা ইরানের ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকে।


ইরান ও কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এই গোষ্ঠীটি আরও উল্লেখ করেছে যে, এই যুদ্ধ বন্ধ হওয়া বর্তমান অঞ্চলের সামগ্রিক স্বার্থে অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট অক্ষশক্তির অন্যতম প্রধান অংশীদার হলো হামাস।

সময়ের আলো/আআ
  বিষয়:   আরব  দেশ  হামলা  ইরান  হামাস  অনুরোধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: