চট্টগ্রামে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুলের সভাপতিত্বে নগরীর লুসাই ভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) এর ১২ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়।
আগামী ছয় মাস মেয়াদের এই কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সিনিয়র সাংবাদিক হাসান মুকুলকে আহ্বায়ক, দৈনিক পূর্বকোণের নিজস্ব প্রতিবেদক নাজিম উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ইমরান এমিকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
এছাড়া সিটিজি পোস্টের হেড অব নিউজ ইশাত মান্নান তানিমকে সংগঠনের মুখপাত্র হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নূর উদ্দিন খান সাগর, দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক এম.এ কাউসার, চ্যানেল-২৪ এর নিজস্ব প্রতিবেদক মীর সাইদুল ইসলাম ইবেন, দৈনিক শেয়ার বিজের ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, যমুনা টেলিভিশনের রিপোর্টার শহিদুল সুমন, দেশ টিভির রিপোর্টার আজিজা হক পায়েল এবং দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম তৌহিদ।
সময়ের আলো/আরবিএন