হরমুজ প্রণালিতে ৫ দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আরও ৫ দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ

2026-03-14T22:18:50+00:00
2026-03-14T22:18:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে ৫ দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:১৮ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আরও ৫ দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়ার এক পোস্টে তিনি এই আহ্বান করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অনেক দেশই হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে।

তিনি বিশেষভাবে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোর নাম উল্লেখ করে বলেন, যেহেতু তারা এই সংকটের প্রভাবের মধ্যে রয়েছে, তাই তাদেরও নৌবাহিনী পাঠানো উচিত।

তিনি জানান, যুক্তরাষ্ট্র শিগগিরই প্রণালি দিয়ে চলাচল করা তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর এসকর্ট (সামরিক নিরাপত্তা) শুরু করবে। শুক্রবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি খুব শিগগিরই শুরু হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে প্রায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।


বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়। প্রণালির সবচেয়ে সরু অংশ মাত্র ৫৪ কিলোমিটার প্রশস্ত।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার ‘১০০ শতাংশ’ ধ্বংস করে দিয়েছে। তবে তিনি স্বীকার করেন, তবু ইরান সহজেই ড্রোন, মাইন বা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই জলপথে হামলা চালাতে পারে।

তিনি আরও বলেন, ইরান হরমুজ প্রণালিতে বাধা সৃষ্টি করতে থাকলে যুক্তরাষ্ট্র উপকূলীয় এলাকায় ব্যাপক বোমা হামলা চালাবে এবং ইরানি নৌযান ধ্বংস করবে। তার ভাষায়, যে কোনো উপায়ে আমরা খুব শিগগিরই হরমুজ প্রণালিকে আবার খোলা, নিরাপদ ও মুক্ত করব।

সময়ের আলো/আআ
  বিষয়:   হরমুজ  প্রণালি  যুদ্ধজাহাজ  ট্রাম্প  ‍যুক্তরাষ্ট্র  ইরান ইসরায়েল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: