বিষখালী রুটে লঞ্চ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

আতিকুর রহমান, ঝালকাঠি

সারাদেশ

ঝালকাঠির গুরুত্বপূর্ণ সুগন্ধা নদী থেকে বিষখালী নদী রুটে লঞ্চ চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। যাত্রী সংকট ও আর্থিক ক্ষতির কারণে লঞ্চ

2026-03-15T06:23:47+00:00
2026-03-15T06:23:47+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিষখালী রুটে লঞ্চ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
আতিকুর রহমান, ঝালকাঠি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৬:২৩ এএম 
প্রতীকী ছবি
ঝালকাঠির গুরুত্বপূর্ণ সুগন্ধা নদী থেকে বিষখালী নদী রুটে লঞ্চ চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। যাত্রী সংকট ও আর্থিক ক্ষতির কারণে লঞ্চ মালিকপক্ষ এ রুটে নৌপথে যাত্রীসেবা বন্ধ করেছে। 

জেলা শহরের সঙ্গে বিষখালী নদীর দুই প্রান্তের কয়েক হাজার যাত্রীদের জন্য এটা ছিল সহজতম পথ। আবার ওইসব এলাকার ব্যবসায়ীরাও লঞ্চযোগে মালামাল বহন করত, তাতে পরিবহন ব্যয় ও সময় সাশ্রয় হতো। 

খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠি জেলা শহর থেকে সদর উপজেলার দেউরী, সাচিলাপুর, নাপিতেরহাট, নলছিটি উপজেলান ভবানীপুর, হদুয়া ও নিয়ামতি, রাজাপুর উপজেলার মানকিসুন্দর, ডহরসঙ্কর, বাদুরতলা, বড়ইয়া এবং কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া, কচুয়াসহ বেশ কয়েকটি রুটে কয়েকযুগ ধরে লঞ্চ চলাচল ছিল যাত্রীদের অন্যতম ভরসা। 

দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা এ নৌপথ ব্যবহার করে সহজেই এসব এলাকায় যাতায়াত করত। কিন্তু হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।



বিশেষ করে দূর-দূরান্ত থেকে ঝালকাঠিতে এসে যেসব যাত্রী ভবানীপুর, বাদুরতলা, বড়ইয়া, হদুয়া ও নিয়ামতি এলাকায় যেত তারা বেশি বিপাকে পড়েছে।

বিকল্প যানবাহনের অভাব ও অতিরিক্ত সময় এবং ভাড়ার কারণে তাদেরকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত বিষখালী রুটে লঞ্চ চলাচল পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এফআর
  বিষয়:   ঝালকাঠি  বিষখালী  রুট  লঞ্চ  বন্ধ  দুর্ভোগ  যাত্রীরা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: